বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় আর্তমানবতায় কাজ করছে  সামাজিক সংগঠন ভাইজান 

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া  উপজেলার কর্মধা ইউনিয়ন থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সামাজিক ভাবে কাজ করে  সংগঠনটি অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। ২০২১ সালের ডিসেম্বর থেকে ভাইজান টুয়েন্টিফোর নামের সামাজিক সংগঠন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

জানা যায় দেশ-বিদেশের দেড় শতাধিক যুবকরা এই গ্রুপের মাধ্যমে এলাকার গরীব অসহায় মানুষদের নিয়ে কাজ করছেন।প্রবাসীরা তাদের নিজ অর্থ দিয়ে গ্রামের দরিদ্র মানুষদের মধ্যে নগদ অর্থ, ত্রানসামগ্রী  সহ বিভিন্ন সময়ে তারা এই সংগঠনের মাধ্যমে কাজ করে যাচ্ছে।  সংগঠনটির চেয়ারম্যান এস এ পলাশ বলেন,  গ্রামের দরিদ্র পরিবারের বিবাহ,শিরনী, নগদ  অর্থ, ঈদের সময় ঈদ সামগ্রী, রমজান মাসে ইফতার সামগ্রী, বৃক্ষ রোপন, শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে।
এই সংগঠনের পরিচালনায় রয়েছেন মোঃ মতিউর রহমান জনি,আব্দুল আহাদ হেলিম,জমসেদ হোসেন,মাজহারুল,সাকিব,সালমান,বেলাল,ফাহিম,শাহরিয়ার নাজিম,তাজুল ইসলাম,লুৎফুর,রুমন,কাশেম,মঈনুল,
আজিজ,মুন্না,মিজান,জাহরান,জাফরান,
আলমগীর হোসেন,রুকন,রাহুল,রাসেল, নাঈম সহ আরও অনেকেই সম্পৃক্ত রয়েছেন।সংগঠনের উপদেষ্টা ও চেয়ারম্যান এস এ পলাশ আরও বলেন, সংগঠন শুরু হওয়ার পর থেকে আমরা সংগঠনের পক্ষ থেকে কয়েকজন অসুস্থ রুগির চিকিৎসার ব্যবস্থা করেছি,বিভিন্ন সময়ে খাদ্য সামগ্রী বিতরণ,অসহায় কিছু পরিবারের পাশে দাঁড়িয়েছি,বিভিন্ন সময়ে ত্রান, শিক্ষা,ঈদ,রামজানের ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমাদের এই সামাজিক কাজের ধারা সব সময় অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা করছি।সংগঠনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন বিশেষ করে আমার প্রবাসীরা  জন প্রতিনিধি,স্থানীয় এলাকাবাসী সহ সবাই কে ধন্যবাদ ও চির চিরকৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানাচ্ছি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh