শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

কিংস পার্টিকে আসন ছাড়েনি আ.লীগ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

ঢাকঢোল পিটিয়ে রাজনীতির মাঠে নামলেও ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত ৩ দলকে কোনো আসন ছাড়েনি আওয়ামী লীগ। তিনটি দলই নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনপ্রাপ্ত। দলগুলো হলো- বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের জন্য ৩২টি আসন ছেড়েছে আওয়ামী লীগ। তবে ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত দল ৩টি কোনো আসনে ছাড় পায়নি।

এর আগে রোববার বিকেলে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলমের সঙ্গে বৈঠক শেষে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ৩২ আসন ছেড়ে দেওয়ার কথা জানান।

বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টিকে (জাপা) ২৫টি এবং শরিক দলগুলোর জন্য ৫টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ওয়ার্কার্স পার্টিকে ২টি, জাসদকে ৩টি এবং জাতীয় পার্টিকে (জেপি-মঞ্জু) একটি আসন দেওয়া হয়েছে।

এসব আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিপ্লব বড়ুয়া।

এর আগে ৩০০ আসনে প্রার্থী ঘোষণার কথা থাকলেও ২৯৮টি আসনে দলীয় প্রার্থী দেয় আওয়ামী লীগ। কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী দেয়নি দলটি। সব মিলিয়ে জাপা ও শরিকদের জন্য ৩২টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীনরা। ছেড়ে দেওয়া আসনগুলোতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা থাকবেন কি-না জানতে চাইলে বিপ্লব বড়ুয়া বলেন, ‘অন্য কোনো দল বা প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমাদের নেই।’

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh