শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

বায়ুদূষণে শীর্ষে রাজধানী ঢাকা

ফারজানা আহমেদ
  • আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪

বিশ্বের ১১৭টি দূষিত শহরের মধ্যে আবার শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে রবিবার সকাল ৮টা ৫০ মিনিটে ২০৫ স্কোরে শীর্ষে উঠে আসে ঢাকার নাম।

তালিকায় ১৬৩ স্কোরে দ্বিতীয় স্থানে উঠে আসে ভারতের কলকাতা। এ ছাড়া ১৬২ স্কোরে তৃতীয় স্থানে ভিয়েতনামের হেনয়, মিয়ানমারের ইয়াংগুন ১৬০ স্কোর নিয়ে চতুর্থ এবং ১৫৮ স্কোরে পঞ্চম স্থানে উঠে আসে পোল্যান্ডের ক্রাকউ শহর।

আইকিউএয়ার জানায়, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ বলে বিবেচিত হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh