শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

রমজান মুসলিম উম্মাহর জন্য কল্যাণের অনুপ্রেরণা – এমপি নাদেল

মো : মহি উদ্দিন
  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

 

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, রহমত, বরকত আর নাজাতের বার্তা নিয়ে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এ মাসেই মহান আল্লাহ্‌তায়ালা পবিত্র কোরআন নাজিল করেন। তাই এ মাসটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রমজান মুসলিম উম্মাহর ওই সব রোজাদারের জন্য কল্যাণের অনুপ্রেরণা। যারা আত্মশুদ্ধির অর্জণে সফলতা লাভ করেছেন। প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন আগামী রমজান পর্যন্ত পাপমুক্ত জীবন-যাপনের।
শনিবার (১৬ মার্চ) বিকেলে সিলেট নগরীর শহীদ নূর হোসেন ব্লক ছাত্রলীগ দরগা মহল্লা শাখার উদ্যোগে পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাদেল বলেন, মানুষে মানুষে বিভেদ ভুলিয়ে দেওয়ার মাস রমজান। বিশ্ব মুসলিম উম্মাহ সিয়াম সাধনা আর বিশেষ ইবাদতের মধ্যদিয়ে পবিত্র মাহে রমজানের দিনগুলো অতিবাহিত করার জন্য তিনি সবাইকে আহবান জানান।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য জুমাদিন আহমদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুফতি আব্দুল খাবির, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, মহানগর ছাত্রলীগ নেতা সায়মন ইসলাম, দিপক অধিকারী, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুয়েব আহমদসহ মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh