রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন যুবক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ফিসারিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে সাইদুল আলম রনি (৩০) নামে এক যুবকের মুত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মহিষাজুড়ী এলাকায় এ ঘটনা ঘটে। রনি ওই ইউনিয়নের মনরাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার সকালে বলেন, মনরাজ গ্রামে রুহুল আমিনের ফিসারিতে প্রায় ১৫ দিন ধরে কাজ করছিলেন রনি। শনিবার দুপুরে ওই ফিসারিতে তিনি মাছ ধরতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে তিনি মারা যান।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh