মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কুলাউড়ার টিলাগাঁও জামে মসজিদের মোতাওয়াল্লী রজব আলীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪

 

কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের বাসিন্দা, টিলাগাঁও বাজার জামে মসজিদের মোতাওয়াল্লি ও টিলাগাঁও প্রবাসী ঐক্য পরিষদের অন্যতম সিনিয়র সমন্বয়কারী, সমাজসেবক হাজী মোঃ রজব আলী আর নেই। বুধবার (১৯ জুন) সকাল ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি—রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। ঐদিন বিকেল ৫টা ৪৫ মিনিটে বাংলাটিলা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট এএনএম আবেদ রাজা, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মহিউদ্দিন হুসেন, আবদুল হান্নান চৌধুরী ও আবদুল মালিক, মাওলানা মোঃ ফয়জুর রহমান প্রমুখ। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে টিলাগাঁও প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়কারী হাজী মোঃ রজব আলীর মৃত্যুতে সংগঠনের উপদেষ্টাগণ, কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও দেশীয় সমন্বয়কারীগণ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh