শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় নতুন এসিল্যান্ড শাহ জহুরুল হোসেনের যোগদান

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

 

কুলাউড়া  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন শাহ জহুরুল হোসেন। ৯ জুলাই (মঙ্গলবার) তিনি কুলাউড়ায় যোগদান করেন।

জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা শাহ জহুরুল হোসেন ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকুরিতে যোগদান করেন। চাকরিজীবনে তিনি হবিগঞ্জ ও পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে এবং সর্বশেষ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

কুলাউড়ায় দায়িত্ব পালনকালে সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh