বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

বিক্ষোভকারীদের হামলায় সাবেক মেয়র জাহাঙ্গীর আহত, পিএস নিহত

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

রাজধানীর উত্তরার আজমপুরে কোটা সংস্কার ইস্যুতে আন্দোলন চলাকালে হামলায় শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আহত ও তার ব্যক্তিগত সহকারি (পিএস) নিহত হয়েছেন। নিহত ব্যক্তিগত সহকারির নাম আতিকুর রহমান জুয়েল।

সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের প্রেস সেক্রেটারি মাজহারুল ইসলাম মাসুম এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলের দিকে টঙ্গী থেকে উত্তরার দিকে একটি বহরের সাথে যাচ্ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এসময় বিক্ষোভকারীরা হামলা চালালে তাতে নিহত হন  জুয়েল।

মাসুম জানান, হামলার পর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, ব্যক্তিগত সহকারি ও গানম্যানকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে সেখানেও হামলা চালায় বিক্ষোভকারীরা। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জাহাঙ্গীর আলম। সুত্র ; বিবিসি

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh