বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

ডিবিপ্রধান হারুন অর রশিদ বদলি

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। নতুন ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে।

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেলে এ বদলির আদেশ হয়েছে।

হারুন অর রশীদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন)–এর দায়িত্ব দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh