শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় সাংবাদিক কাইয়ুম বাড়িতে হামলা ফার্মের গরু লুট

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

সাংবাদিক এম এ কাইয়ুমের গ্রামের বাড়ি কুলাউড়ায় ভাংচুর করা হয়েছে। এমনকি তার নিজস্ব গরুর ফার্ম থেকে প্রায় ১৫ লক্ষ টাকার গরু লুট করা হয়েছে। গতকাল (সোমবার) গভীর রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আছকির আলী, সুন্দর আলী, কয়ছর আহমদ জানান, গভীর রাতে ভাংচুরের শব্দ শুনে ঘুম ভাঙ্গে। এসে দেখি ফার্মের গরু নিয়ে যাচ্ছে বেশ কয়েকজন। তাদের হাতে ছিলো ধারাল অস্ত্র, লাঠি।

সাংবাদিক কাইয়ুম জানান, গভীর রাতে তার গ্রামের বাড়িতে হামলা চালিয়ে এমকে এগ্রো ডেইলি ফার্মের প্রায় ১৩ টি গরু লুটপাট করা হয়েছে।।  কাইয়ুম বলেন, মাদকের নিউজ করেছিলাম প্রভাবশালীদের বিরুদ্ধে। আর সিলেট সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেছিলাম। মাদক কারবারি ও আমার সাইবার মামলার বিবাদীরা সঙ্গবদ্ধ হয়ে আমার বাড়িতে হামলা করে লুটপাট করে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh