মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

ফের স্বরাষ্ট্র সচিব হলেন কুলাউড়ার মোকাব্বির হোসেন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এর আগে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন। এরপর তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব পদে কর্মরত ছিলেন। 
মোকাব্বির হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ খ্রিষ্টাব্দে সরকারি চাকরিতে যোগদান করেন। তার বাড়ী সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh