মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

টিলাগাঁওয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

 

কুলাউড়া টিলাগাঁও ইউনিয়নে ‘দি ব্লু বার্ড কিন্ডার গার্টেন স্কুল’ পরিচালনা কমিটির সাবেক সভাপতি সৈয়দ ইয়াওর আলীর কানাডা যাত্রা উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. খায়রুল ইসলাম। অধ্যক্ষ শ্রীবাস দত্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সৈয়দ ইয়াওর আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, সাঁকোর নির্বাহী পরিচালক শামীম আহমদ, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস ও বাংলাটিলা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. ইসমাইল হোসেন খান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের শিক্ষক কয়ছর আহমদ। উপস্থিত ছিলেন অভিভাবক নান্টু দে, সাজনা বেগম, মাছুমা বেগম, রোজি বেগম, রিপা মালাকার ও রিয়া সেন প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথিকে বিদ্যালয় ও শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh