রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় পুলিশের অভিযানে ২ ডাকাত আটক

মো. মহি উদ্দিন
  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ২৯ সেপ্টেম্বর রোববার রাতভর পৃথক পুলিশী অভিযানে ২ ডাকাত আটক করা হয়েছে।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানে কুলাউড়া উপজেলার পাবই রেল গেইটে তাজুদ আলী ওরফে তাজুদ (৪০) কে আটক করা হয়। আটক তাজুদ আলী কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের চককবিরাজি গ্রামের আমজদ আরীর ছেলে। এছাড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সঞ্জরপুর গ্রামের নুর মিয়ার পুত্র তালেব (৪২)কে আটক করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার জানান, আসামি তাজুদ আলীর বিরুদ্ধে দু’টি ডাকাতি মামলা, অস্ত্র মামলা একটি, চুরি মামলা ০২ টিসহ মোট ৭ টি মামলা এবং আসামি তালেবের বিরুদ্ধে ০২ টি মামলা বিচারাধীন আছে। আটককৃত ডাকাতদ্বয়কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, জেলা পুলিশ সুপার মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া (সার্কেল) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh