সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

আমান উল্লাহ স্যারের রেজিষ্ট্রেশনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো এনসি স্কুলের ১১৬ বছর উদযাপনের কার্যক্রম

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

 

কুলাউড়া উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর উদযাপনের উদ্যোগ নিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা৷ এ উপলক্ষে ২২ অক্টোবর (মঙ্গলবার) সকালে বিদ্যালয়ের হল রুমে অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

এন সি স্কুলের ১১৬ বছর উদযাপনের আহবায়ক এনামুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মিন্টু এবং ১২ ব্যাচের প্রতিনিধি মাসুদ রানা’র যৌথ সঞ্চালনায় রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য মানবেন্ড কিশোর দেবরায়, এস জামান মতিন, শওকতুল ইসলাম শকু, সৌম্য প্রদীপ ভট্রাচার্য সজল, আব্দুল হান্নান, মো: রেদোয়ান খাঁন, মইনুল ইসলাম শামীম, খালেদ পারভেজ বখস, নির্মাল্য মিত্র সুমন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন নোমান, উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক রেজাউল আলম ভূইয়া খোকন, রেজিষ্ট্রেশন উপকমিটির জহিরুল ইসলাম এশু, ২০০২ ব্যাচের শিক্ষার্থী নাজমুল বারী সোহেল, ২০১১ ব্যাচের শিক্ষার্থী রাহিদ আলম নাঈম, ২০১৫ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ, ২০২১ ব্যাচের শিক্ষার্থী সাইদুর রহমান নিশান।বক্তব্য পর্ব শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রাক্তন প্রধান শিক্ষক মুহাম্মদ আমান উল্লাহ স্যারের রেজিষ্ট্রেশন কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার মধ্য দিয়ে রেজিষ্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিকতা পালন করেন।আগামী ৪ জানুয়ারি ২০২৫ সালে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর উদযাপনের লক্ষ্যে এ রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ১০ নভেম্বর ২০২৪ পর্যন্ত।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh