মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে নতুন বছর

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

চলতি বছরের বাকি দিনগুলোতে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। তবে নতুন বছর শুরু হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ দিয়ে। যা শেষ পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহে বিস্তার লাভ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (২৬ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানা যায়।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, বছরের শেষ দিকে তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো পূর্বাভাস নেই। এছাড়া শৈত্যপ্রবাহ বিস্তার লাভের কোনো ধরনের আশঙ্কা নেই বছরের শেষ দিনগুলোতে। তেঁতুলিয়া ছাড়া দেশের সব অঞ্চলে আগামী কয়েকদিন ১০-১৬ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠা-নামা করতে পারে। আর তেঁতুলিয়াতে আগামী কয়েকদিনে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

এছাড়া আগামী ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর রাজশাহী এবং রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

নতুন বছরের শুরুতে শৈত্যপ্রবাহ বিস্তার লাভের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু জানুয়ারি মাস সবচেয়ে শীতলতম মাস। সেহেতু ওই মাসে একাধিক শৈত্যপ্রবাহ বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হয়ে তা মাঝারি আকার ধারণ করে শেষ পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহে বিস্তার লাভ করতে পারে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh