কুলাউড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

মহি উদ্দিন রিপন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওর্য়াকশপ ০৭ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। সোনালী ব্যাংক কুলাউড়া শাখার ম্যানেজার মো: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও মৌলভীবাজার শাখার কর্মকর্তা গোলাম সারোয়ারের উপস্থাপনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য দেন সোনালী ব্যাংক মৌলভীবাজার শাখার এসপিও মহিউদ্দিন মোহাম্মদ মাহমুদুজ্জামান, রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সিলেটের যুগ্ম পরিচালক সতীশ চন্দ্র দাস, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, খালেদ পারভেজ বখশ ও নাজমুল বারী সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল আদনান চৌধুরী, জাহিদুল ইসলাম প্রমুখ। ওর্য়াকশপে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Theme Developed BY NewsFresh