সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

কুলাউড়ায় উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  

মো. মহি উদ্দিন
  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

 

‌কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সকল  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদ ২য় মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪” সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। হাজীপুর ইউনিয়নের ২০টি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ৬৮ জন ও ৫ম শ্রেণির ৯০ জনসহ মোট ১৫৮ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। ৩০ নভেম্বর শনিবার উৎসবমুখর পরিবেশে পীরেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রভাষক মোঃ তফজ্জুল হোসেন নজরুল। মেধা বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শ করেন হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল, হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের সভাপতি হাজী মোঃ সামছুল হক, সহসভাপতি ও কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ জাকির হোসেন, সহসভাপতি  আব্দুল ওদুদ চৌধুরী, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,  মোঃ হাবিবুর রহমান, সহকারি শিক্ষক আব্দুল মালিক চৌধুরী শামীম,  হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের অর্থ সম্পাদক শিক্ষক মাহবুবুল আলম সাজমান, দপ্তর সম্পাদক শিক্ষক মোঃ জাকির আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মলয় চন্দ্র দেবনাথ, সমাজকল্যাণ সম্পাদক  বিদ্যুৎ পাল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম ভট্টাচার্য্য, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এইচ কে পলাশ প্রমূখ। পরীক্ষায় হল পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রভাষকগণ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh