রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান

কুলাউড়ায় সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সদস্য আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তারের পর বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের তৈমুজ মিয়া ওরফে বাঘা মেম্বারের ছেলে কামরুল হাসান (২১), একই ইউনিয়নের মৃত এলাইছ মিয়ার ছেলে এমদাদুল হক এমরান (৩০) ও রাজনগর উপজেলার কামারচক ইউনিয়নের উম্মতি মিয়ার ছেলে সালাউদ্দিন (২০)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমির উদ্দিন ও হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ব্রাহ্মণবাজার-শমসেরনগর সড়কের পাশের একটি দোকানের সামনে থেকে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার  বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় চুরির মামলা রয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh