শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়া পৌর এলাকায় ভ্রাম্যমাণ গাড়িতে গৃহস্থালী কাজের ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকায় ভ্রাম্যমাণ গাড়িতে গৃহস্থালী কাজের ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। (শুক্রবার) ১০ জানুয়ারী সকালে কুলাউড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাগুরা এলাকাসহ অন্যান্য ওয়ার্ডের এলাকা সমূহের গৃহস্থালী কাজের ময়লা সংগ্রহ কাজের জন্য ভ্রাম্যমাণ গাড়ীর শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসান, সাবেক মহিলা কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, শিক্ষক জ্যোতি বিকাশ দে , সাংবাদিক ময়নুল হক পবন,
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইসরাল আলী, ব্যবসায়ী কাদেরী কিবরিয়া চৌধুরী, হাজী আপ্তার আলী, সুজীত দে, কামাল আহমেদ সংবাদকর্মী আশিকুল ইসলাম বাবু, সামছুদ্দিন বাবু, ফাহিম ইকবাল প্রমুখ।
পৌর প্রশাসক মো: মহিউদ্দিন বলেন, কুলাউড়া পৌর এলাকাকে পরিষ্কার – পরিছন্ন রাখতে পৌরসভার পাঁচটি
ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে প্রতিদিন সকালে গৃহস্থালী কাজের ময়লা সংগ্রহ কাজের উদ্বোধন ৪ নং ওয়ার্ড থেকে আমরা শুরু করেছি ধারাবাহিক ভাবে বাকি ওয়ার্ডগুলিতে  এই কার্যক্রম চালু হবে। প্রশাসক আরো বলেন এ কার্যক্রমে  পৌর এলাকাসহ সকল নাগরিকদের সহযোগিতা প্রত্যাশা করি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh