শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

মৌলভীবাজারে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

পলি রানী দেবনাথ
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

“যেথায় থাকি যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানকে ঘিরে উৎসবে মেতে উঠেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। সোনালী শৈশবের স্মৃতিতে ফিরে যান তারা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই।
সকালে পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন মৌলভীবাজার মহিলা সমিতির সভাপতি ডা: দিলশাদ পারভীন চৌধুরী।পরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, মৌলভীবাজার গার্ল গাইড এসোসিয়েশনের জেলা কমিশনার নূরজাহান সোয়ারা, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সবিতা সেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আজহার আলী দেওয়ান, পুনর্মিলনী কমিটির আহবায়ক নাজমা বেগম প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh