বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় গাঁজা সেবনের দায়ে পাঁচজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072
মৌলভীবাজারের কুলাউড়ায় গাঁজা সেবন ও বহনের দায়ে পাঁচ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন তাদের এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মো. রাজু মিয়া, জুনেদ আহমদ, মো. সেলিম, বিধু মালাকার ও নাজির আহমদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।
এ সময় গাঁজা সেবন ও বহন করার অপরাধে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তারমধ্যে দুইজনকে ৫ দিন করে এবং তিনজনকে ৩ দিন করে এই সাজা দেওয়া হয়।
অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর কাকণ রাজ জয় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh