সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের নিরাপদ, সহজ সেবা করতে লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে । ১৪ই আগস্ট রোজ শুক্রবার বিকাল ৭ ঘটিকার সময় গ্রান্ড রসই স্টেপনি লন্ডনের হল রুমে এক সভার আয়োজন করা হয় । এতে ২৫ টি ট্রাভেলস এজেন্সির পরিচালকগণ অংশ নেন । সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা শাহীন। মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ শাহীনের সভাপতিত্বে এবং ফুয়াদ আহমেদ চৌধুরীর পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং সংগঠনের নাম নির্ধারণ করা করা হয় ‘প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন ইউকে’ (পিএইচএএইউকে)।

নতুন সংগঠনের সভাপতি মনোনীত হয়েছেন আল খিদমাহ ট্যুরস লিমিটেডের পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। সাধারণ সম্পাদক হয়েছেন আর রাহমাহ ট্যুরস ইউকের পরিচালক হাজী মোহাম্মদ হাবীব। সহ-সভাপতি মনোনীত হয়েছেন আল সাফা ট্রাভেলস ইউকের পরিচালক মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া।

ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন আল কিবলাহ ট্রাভেলস ইউকের পরিচালক আনোয়ার আলী। যুগ্ন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফ্লাইভো ট্রাভেলসের পরিচালক মোহাম্মদ বশির আহমেদ। ঘোষিত এই পাঁচ সদস্যের সমন্বয়ে পরর্তীতে গঠন করা হবে পূর্ণাঙ্গ কমিটি ।

সভায় ২০২৭ সালের পবিত্র হজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা যাতে সহজে, নিরাপদে ও আইনসম্মতভাবে বাংলাদেশি হজ কোটার সুবিধা নিয়ে পবিত্র হজ পালন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

সভায় বলা হয়, বাংলাদেশি কোটায় প্রবাসীদের হজ পালনের সুযোগকে আরও কার্যকর ও সহজ করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতেও এ সুবিধা অব্যাহত রাখা এবং প্রবাসী হজযাত্রীদের জন্য হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনার ঘোষণাকে স্বাগত জানিয়ে সভায় হজ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের জন্য সহজ ও সুন্দরভাবে হজ পালনের সুযোগ নিশ্চিত করতে কাজ করার বিষয়েও আলোচনা করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh