সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট

ফারজানা আহমেদ
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’। এবারের সামিটে স্লোগান হচ্ছে  ‘থিংক বাংলাদেশ’ (Think Bangladesh) । এ সামিটে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

রোববার (১১ অক্টোবর) প্যারিসের ক্যাফে দ্য লুনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামিটের সময়সূচি, লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সামিটের কনভেনার মমিনুল হক। এছাড়াও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা ও আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, সংগঠনটির প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এনআরবি ওয়ার্ল্ড একটি অলাভজনক ও অরাজনৈতিক সেবামূলক প্ল্যাটফর্ম। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার দক্ষ ব্যক্তিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানো সেই সাথে প্রবাসীদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ‘ব্রেইন ড্রেন’ বা মেধা পাচারের পরিবর্তে ‘ব্রেইন গেইন’ নিশ্চিত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

দুই দিনব্যাপী সামিটে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি ও প্রবাসী সংযোগের বিভিন্ন বিষয়ে আলোচনা এবং গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সরকারের নীতিনির্ধারক, রাজনীতিক, কূটনৈতিক প্রতিনিধি ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের অংশগ্রহণ করবেন। আয়োজকদের প্রত্যাশা, এ সামিটের মাধ্যমে প্রবাসী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে দেশের সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে যোগাযোগ বাড়বে এবং নতুন ব্যবসায়িক অংশীদারত্ব ও বিনিয়োগের সুযোগ তৈরি হবে। প্রবাসীদের মেধা, শ্রম ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন এবং তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে বাংলাদেশের অর্থনীতি ও আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh