মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ জেনেভায় প্রবাসীদের কল্যাণে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

কুলাউড়ায় এনসি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
কুলাউড়ায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত  অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির সহকারী  অধ্যাপক আব্দুল মুন্তাজিম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুফিয়ান আহমেদ, উপজেলা জামায়াতের আমির নায়েবে আমির জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, জামায়াতের পেশাজীবি সদস্য কাজী জসিম উদ্দিন, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, সাংবাদিক বশির আল ফেরদৌস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইব্রাহিম আলী প্রমুখ। অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh