বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

কুলাউড়ায় মনু নদীতে ভাসছিলো নারীর লাশ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫
Oplus_131072
মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, লাশটি মিয়ানমারের নাগরিকের।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বিকেলে হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
ওসি আরও বলেন, লাশের সঙ্গে একটি মুঠোফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে মিয়ানমারের ঠিকানা উল্লেখ রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh