মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়া নির্বাচন অফিসের স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচী পালিত 

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

 

জাতীয় পরিচয় পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবীতে দেশব্যাপী ‘স্ট্যান্ড ফর এনআইডি ‘ কর্মসূচীর অংশ হিসাবে কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বৃহস্পতিবার(১৩ মার্চ) সকাল ১১ টায় এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন কর্মকর্তা কর্মচারী ছাড়াও সেবা নিতে আসা অনেক সেবা গ্রহীতারা।

উপজেলা নির্বাচন অফিসার আবুল বাশারের নেতৃত্বে ও অফিস সহকারী মাসুক আহমদের সঞ্চালনায় উপজেলা নির্বাচন অফিস ভবনের সামনে দুপুর ১ টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়।

এসময় অফিসের কার্যক্রম বন্ধ থাকায় নির্বাচন অফিসে সেবা নিতে আসা অনেকেই সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।

অনেকেই আবার ২ ঘন্টা অপেক্ষা করতে থাকেন।
মানববন্ধন চলাকালে কর্মকর্তা কর্মচারীরা-
” দাবি মোদের একটাই,ইসির অধীনে এনআইডি চাই”
ভোটারের বাই প্রোডাক্ট এনআইডি এনআইডি ”
বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

উপজেলা নির্বাচন অফিসার আবুল বাশার বলেন, ”নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্টান। এর স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করতে হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh