মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

মৌলভীবাজারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
oplus_2
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। (২৬ মার্চ) বুধবার মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় ও মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা, উপজেলা নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার মো. জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভা শেষে ১৯৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh