সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলা! প্রায় ১০০ সৈন্য নিহত

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সৈন্যরা। এতে হামলার প্রথম ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সৈন্য এবং ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার সর্বশেষ ৫ তথ্য

ইউক্রেন বলছে, তারা ‘৫০ জন রাশিয়ান দখলদার সৈন্যকে’ হত্যা করেছে। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশ করার ঘণ্টাখানেক পর এ ঘোষণা আসে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের বিমান ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।

ইউক্রেন দাবি করেছে, তারা দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে।

ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টন গেরাশচেঙ্কো বলেন, সামরিক সদর দপ্তর, বিমানবন্দর, কিয়েভ, খারকভ এবং ডিনিপারের কাছে সামরিক আশ্রাগারগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। রাজধানীর প্রধান বিমানবন্দরের কাছেও গোলাগুলির শব্দ শোনা গেছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh