কুলাউড়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এড. আবেদ রাজা

কেবিসি নিউজ ডেস্ক

 

কুলাউড়া উপজেলাবাসীসহ দেশবাসী এবং বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে মুসলমানদের সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদুল ফিতরের ঐকান্তিক কামনা।
আবেদ রাজা আরো বলেন বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশগড়ার কাজে আত্মনিয়োগ করার আহবান জানান।

Theme Developed BY NewsFresh