শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

মৌলভীবাজারে জাল টাকা ও ভারতীয় রুপি জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
Oplus_131072

 

মৌলভীবাজারে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকার জাল নোট ও ভারতীয় জাল রুপিসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আটক ব্যক্তির নাম যুগেন্দ্র মল্লিক (৪১)। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকার বাসিন্দা ও মৃত দেবেন্দ্র মল্লিকের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান মোল্লা, এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমান ও অন্যান্য কর্মকর্তাগণ

বৃহস্পতিবার (২২ মে) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের মাঝে বিক্রি করছিল। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাটে জাল নোট ছাড়ার পরিকল্পনা ছিল তার।

নোবেল চাকমা জানান, অভিযানে তার কাছ থেকে ২ লাখ ৭৭ হাজর ২০০ টাকার জাল বাংলাদেশি নোট, ৩ হাজার ৯০০ টাকার ভারতীয় জাল রুপি, একটি বাটন মোবাইল ফোন ও ১২টি খাকি খাম জব্দ করা হয়েছে।
এর মধ্যে এক হাজার টাকার নোট একশো পঞ্চান্নটি, পাঁচশো টাকার নোট দুইশোটি, দুইশো টাকার একশো এগারোটি ও ভারতীয় পাঁচশো টাকার পাঁচটি, দুইশো টাকার সাতটি নোট পাওয়া যায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫(এ)(বি) ধারায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়াও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
আটককৃত যুগেন্দ্র এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তাকে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশি নোট, ১৪ লাখ টাকার ভারতীয় জাল রুপিসহ গ্রেপ্তার করা হয়েছিল।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh