রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

সাংবাদিক রিয়াদের প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

 

প্রবাস যাত্রা উপলক্ষে সাংবাদিক
রিয়াদ মাহমুদকে কুলাউড়া
উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে
বৃহস্পতিবার রাতে এক বিদায়
সংবর্ধনা প্রদান করা
হয়। কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মছব্বির আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেলের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সাধারন সম্পাদক এ কে এম জাবের, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন, সদস্য মো: ময়জুল ইসলাম, শেখ বদরুল ইসলাম রানা ও কেফায়েত হোসেন প্রমুখ।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক রিয়াদের প্রবাস জীবনে তার সাফল্য কামনা করে বলেন, সাংবাদিক রিয়াদ সাংবাদিকতা
পেশায় নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজের অসহায় ও
দু:স্থ মানুষের পাশে থেকে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশেষ অবদান রেখেছেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে
সাংবাদিক রিয়াদ বলেন, পেশাগত জীবনে কুলাউড়া
উপজেলা প্রেসক্লাবের সাথে
কাটানো দিনগুলো আমার জন্য
মধুর স্মৃতি হয়ে থাকবে আজীবন। প্রবাসে বসবাস করলেও কুলাউড়া
উপজেলা প্রেসক্লাবের সাথে
সম্প্রীতি ও ভালোবাসার সংযোগ
বিচ্ছিন্ন হবে না বলে মন্তব্য করেন তিনি।
পরে প্রেসক্লাবের পক্ষ থেকে
সাংবাদিক রিয়াদকে সম্মাননা
ক্রেস্ট ও উপহার দেয়া হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh