রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

পলি রানী দেবনাথ
  • আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
oplus_2
মৌলভীবাজার গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ (০১ ডিসেম্বর) সোমবার মোড়ক উন্মোচন ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র জুবাইদ ইসলাম মাহির, পবিত্র গীতা থেকে পাঠ করেন ৫ম শ্রেণীর ছাত্রী বৈশাখী মালাকার।
গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনা বেগমের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক লতিফা নিলুফার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।
এ সময় তিনি বলেন, আজকের দিনের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ।জীবনে বড় হতে হলে আর সঠিক লক্ষ্যে পৌঁছাতে হলে পড়াশোনা করতে হবে।বিদায় শব্দটা নিষ্ঠুর হলেও কিছু বিদায় আনন্দের হয়। এই বিদায় গর্বের, কারণ তোমরা গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে এবং বিদ্যালয়ের জন্য সম্মান বয়ে আনবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মো: মেহেদি হাসান, অভিভাবক কমিটির সভাপতি নাজমুল হোসেন।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাসমিয়া জাহান হানিফা, নওশিন জান্নাত নাইশা, ইমা আক্তার মীম, সাজিদা আক্তার, মিথিলা নুসরাত মৌ, হোসাইন আহমদ মাহদী।
অনুষ্ঠানের শেষাংশে মেধা পুরষ্কার ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh