সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

কুলাউড়ায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা (রবিবার) ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুজ্জামান মোল্যা,
উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা কমলাকান্ত ভৌমিক , উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: জাকির হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল জামাল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম, লিংকন তালুকদার প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মহিব উল্লা, জনস্বাস্থ্য কর্মকর্তা মো মুহসিন, সমবায় কর্মকর্তা মনমোহন সিংহ,
খাদ্য কর্মকর্তা সাজেদা আক্তার, সাংবাদিক মহি উদ্দিন রিপন, জুলাই যোদ্ধা শামীম আহমদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দগন।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্তিম লগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহিদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক, আলোকবর্তিকা ও অগ্রযাত্রার পথপ্রদর্শক। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh