বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী শীর্ষ বিএনপি নেতা আবু সাঈদ আহমেদ । ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে ২৩ নম্বর সহ-সভাপতি হিসেবে তার নাম প্রকাশ করা হয়েছে।

গত ৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

আবু সাঈদ আহমেদ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি দীর্ঘ ১৭ বছর (২০০৬-২০২৩) অত্যন্ত সফলতার সাথে যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে এবং পরবর্তীতে কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদকের পদমর্যাদায়) হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের স্থায়ী বাসিন্দা হিসেবে স্থানীয় রাজনীতি ও সমাজসেবায়ও তার ব্যাপক পরিচিতি রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh