বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

সাংবাদিকতায় বিশেষ কৃতিত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবদানের জন্য সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন সাংবাদিক আহমেদ জুনেদ ফারহান।

গত ১৭ মে(রোববার) ফ্রান্সের রাজধানী প্যারিসে এক অভিজাত হলে বাংলাদেশ এসোসিয়েশন ,ফ্রান্স-এর আয়োজনে “গুণীজন সম্মাননা কমিউনিটি এওয়ার্ড-২০২৬” এ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরী দ‍্যা অভারভিলিয়ের পৌরসভার মেয়র সুফিয়ান কারোমি।

উল্লেখ্য, তিনি ইউরোপের জনপ্রিয় বাংলা-ইংলিশ আইপিটিভি ‘চ‍্যানেল ইউরোপ টেলিভিশন’ এবং ঠিকানা পত্রিকার ফ্রান্স প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আমেরিকার নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রাচীন ও জনপ্রিয় সাপ্তাহিক ‘ঠিকানা‌’ গ্রুপ অব মিডিয়া পাবলিকেশন —এর ‘মানব ঠিকানা’ পত্রিকায় জুনেদ ফারহানের সাংবাদিকতার যাত্রা শুরু হয়। বাংলাদেশে বহুল প্রচারিত এই পত্রিকায় কর্মরত থাকাকালীন তার অনুসন্ধানী ও তথ্যবহুল অসংখ্য প্রতিবেদন ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

পরবর্তীতে তিনি প্রবাসে পাড়ি জমালেও লেখনী থেকে নিজেকে দূরে রাখেননি। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে তিনি সেখানে গড়ে ওঠা বাংলাদেশী কমিউনিটির নানা সুখ-দুঃখ এবং বিদেশের মূলধারার রাজনীতি ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর গণমাধ্যমে তুলে ধরছেন।

সাংবাদিকতার পাশাপাশি ছাত্রজীবন থেকেই জুনেদ ফারহান বিএনপি ঘরানার রাজনীতির সাথে যুক্ত আছেন।

তার এই সম্মাননা প্রাপ্তিতে সহকর্মী, সুশীল সমাজ এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক প্রতিক্রিয়ায় জুনেদ ফারহান বলেন, এই সম্মাননা আমাকে ভবিষ্যতে দেশ ও প্রবাসে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ততা আরও সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা যোগাবে—ইনশাআল্লাহ এবং আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh