বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো.শওকতুল ইসলাম দেশবাসী, প্রবাসে অবস্থানরত বাংলাদেশি এবং কুলাউড়া উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এমপি শওকতুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি এবং মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা দেয়। এই উৎসব মানুষের মাঝে সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। কোরবানির প্রকৃত উদ্দেশ্য কেবল পশু জবেহ নয়, বরং মনের পঙ্কিলতা ও সংকীর্ণতা পরিহার করে সত্য ও ন্যায়ের পথে চলা। তিনি সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের এই আনন্দের দিনে আমাদের চারপাশে থাকা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ধর্মীয় দায়িত্ব।

ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য শওকতুল ইসলাম বলেন, আমি কুলাউড়া উপজেলার প্রতিটি মানুষকে আমার পরিবারের সদস্য মনে করি। আপনাদের দোয়া ও ভালোবাসাকে সাথে নিয়ে আমরা এই অবহেলিত জনপদে একটি আধুনিক মডেল শহর এবং পুরো উপজেলাকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। বৈষম্যহীন ও ন্যায়বিচার ভিত্তিক এক নতুন কুলাউড়া বিনির্মাণই হবে আমাদের আগামীর পথচলার মূল লক্ষ্য।
শেষ পর্যায়ে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি মহান আল্লাহর দরবারে দেশের উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আপামর জনগণের সুখ-শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন। ত্যাগের এই উৎসব যেন প্রতিটি ঘরে অনাবিল আনন্দ ও শান্তির বার্তা বয়ে আনে- তিনি সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh