রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে

বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সংসদীয় ব্যবস্থায় বিরোধীদলকে বলা হয় ‘শ্যাডো গভর্নমেন্ট’ (Shadow Government) বা ছায়া সরকার। তাদের প্রধান কাজগুলো হলো সরকারকে জবাবদিহি করা । সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারের নীতি ও কাজের সমালোচনা করা। কোনো সরকারি বিল বা আইনের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া এবং বিকল্প জনহিতকর প্রস্তাব পেশ করা। জনগণের দাবি ও অধিকার নিয়ে সংসদে জোরালো সোচ্চার হওয়া। সরকার যাতে একনায়কতান্ত্রিক পথে না হাঁটে, তার জন্য ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ হিসেবে কাজ করা।

বিরোধীদলীয় নেতা হলো বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদের বিরোধী দলের নেতৃত্বদানকারী ব্যক্তি। বিরোধীদলীয় নেতা সাধারণত জাতীয় সংসদের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, যা সরকারি দলের পরেই জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ, সেই বৃহত্তম দলের নেতা।

সংসদে বিরোধীদলীয় নেতা একজন পূর্ণ মন্ত্রীর (Cabinet Minister) সমান রাষ্ট্রীয় মর্যাদা পান। আর সংসদ উপনেতা পান প্রতিমন্ত্রী পদমর্যাদা । বিরোধীদলীয় চিফ হুইপের পদটি একজন প্রতিমন্ত্রীর সমান পদমর্যাদার । আর সরকারীদলের চিফ হুইপের পদটি পূর্ণ মন্ত্রী পদমর্যাদার আর হুইপ প্রতিমন্ত্রী পদমর্যাদার ।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh