মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা

মো : মহি উদ্দিন

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে ঢাকা থেকে কুলাউড়া আসার পথে ভানুগাছ রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এ সময় শুভেচ্ছা জানান কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমেদ, মেডিসিন কোম্পানী রিপ্রেজেন্টেটিভ গ্রুপ কমলগঞ্জ ফারিয়ার সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন চৌধুরীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান ও জনকল্যাণমূলক উদ্যোগ জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। সংক্ষিপ্ত সৌজন্য বিনিময়ের মাধ্যমে এমপি শওকতুল ইসলাম শকু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Theme Developed BY NewsFresh