মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ জেনেভায় প্রবাসীদের কল্যাণে ফ্রান্স বিএনপির স্মারকলিপি ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা

মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর

ফারজানা আহমেদ
  • আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
দীর্ঘদিন বন্ধ থাকার পর মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে বাংলাদেশ ও মরিশাস।

 

সোমবার (৮ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলও) সাইডলাইনে দুদেশের শ্রমমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম অংশ নেন।

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মরিশাসে বাংলাদেশি কর্মীদের বর্তমান অবস্থা, বন্ধ শ্রমবাজার পুনরায় চালু এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান আরিফুল হক চৌধুরী।

তিনি মরিশাসে বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুকূল সিদ্ধান্ত নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান।বাংলাদেশের দক্ষ জনশক্তির সক্ষমতার কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, টেক্সটাইল খাতের পাশাপাশি চিকিৎসক, প্রকৌশলী, নার্স ও হিসাবরক্ষকসহ বিভিন্ন পেশার দক্ষ জনবল মরিশাসে পাঠাতে বাংলাদেশ প্রস্তুত।

বৈঠক শেষে তিনি মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে তাদের সরকার আগ্রহী। বিশেষ করে দেশটির ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পে বিপুলসংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে।

তিনি জানান, শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে।

এ সময় মরিশাসের টেক্সটাইল খাতে কর্মী নিয়োগের পাশাপাশি বাংলাদেশের টেক্সটাইল শিল্পে বিনিয়োগে দেশটির আগ্রহের কথাও তুলে ধরা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের মধ্যে আরও উপস্থিত ছিলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh