বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত ১০ সদস্যের স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সংসদে সর্বসম্মতিক্রমে আব্দুল মঈন খানকে সভাপতি করা হয়েছে। সদস্য হয়েছেন মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। কমিটির অন্য সদস্যরা হলেন- জোনায়েদ সাকি; এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু; কাজী রফিকুল ইসলাম; মইনুল ইসলাম খান; ফখরুল ইসলাম; ফরিদা ইয়াসমিন; সাইফুল আলম ও রাশেদুল ইসলাম রাশেদ।

বুধবার (১০ জুন) বিকেলে সংসদের দ্বিতীয় ও বাজেট চলাকালে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পক্ষে সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মনি এই কমিটি গঠনের প্রস্তাব করেন।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রস্তাবটির পক্ষে-বিপক্ষে ভোট চান। ওই সময় সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে ‘ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের’ প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh