রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

সিলেট বিএনপির নেতৃত্বে কাইয়ুম ও এমরান

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

সিলেট জেলা বিএনপির নতুন সভাপতি হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট রেজিস্ট্রি মাঠে একটানা ভোটগ্রহণ করা হয়। গণনা শেষে সন্ধ্যা ৬টায় দিকে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল গফফার জানান, কাউন্সিলে ৮৬৮ ভোট পেয়ে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, ৭৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমমরান আহমদ চৌধুরী ও ৬২৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন।

এছাড়া কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে সভাপতি পদে আবুল কাহের চৌধুরী (শামীম) পান ৬৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আলী আহমদ ৫৭৩, আ. ফ. ম কামাল ৭২, ও মো. আব্দুল মান্নান ৮১ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব ৪৬৪ ও লোকমান আহমদ ৪৩৯ ভোট পেয়েছেন। এক হাজার ৮১৮ জন কাউন্সিলরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন এক হাজার ৭২৬ জন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh