মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

রমজানের প্রথম জুমায় রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিদের ঢল

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় রাজধানীর মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নেমেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ ঢাকার প্রায় সবগুলো মসজিদই ছিলো কানায় কানা পরিপূর্ণ। অনেক মসজিদের বাহিরে কিংবা মসজিদ সংলগ্ন রাস্তায়ও মুসল্লিদেরকে নামাজ আদায় করতে দেখা গেছে।

৮ এপ্রিল শুক্রবার সরেজমিনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেখা গেছে, বেলা ১২টার পর থেকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের বিভিন্ন গেট দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম শুরু হয়। বেলা ১টার মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মসজিদ কমপ্লেক্স। এরপর মসজিদের আশপাশের রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করে আগত মুসল্লিরা।

আজ বায়তুল মোকাররমে নব নিযুক্ত খতিব মুফতি রুহুল আমীন খুৎবা পেশ করেন। নামাজ শেষে মসজিদে মসজিদে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

জাতীয় মসজিদের মত হাইকোর্ট জামে মসজিদ, মহাখালী মসজিদে গাউছুল আজম, চকবাজার শাহী মসজিদ, লালবাগ শাহী মসজিদসহ রাজধানীর গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। সাদা-কালো, ধনী-গরিব, ছোট-বড় সবার উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়েছে মসজিগুলো।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh