রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

১৬ জুন রবিবার ফ্রান্সে ঈদুল আজহা উদযাপিত হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

ফ্রান্সে আগামী ১৬ জুন রবিবার ঈদুল আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রান্সের  জাতীয়  মসজিদ ‘গ্রান্ড মস্ক দূ প্যারিস’ এক বিবৃতিতে জানিয়েছে । সাধারণত প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়ে থাকে।

এদিকে ঈদ কে সামনে রেখে রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলাদেশী দ্বারা পরিচালিত দুইটি মসজিদে ঈদ জামাতের প্রস্তুতি নেয়া হয়েছে। স্তায় অবস্থিত বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায় । এরপর ২য় জামাত সকাল ৭টা ১৫ মিনিটে, ৩য় জামাত সকাল ৮টায় , ৪র্থ জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে এবং শেষ জামাত সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হবে । সেখানে নারীদের ঈদের জামাত আদায়ের বিশেষ ব্যবস্থা করা হয়েছে ।

ওভারবিলিয়ে বাংলাদেশ কমিউনিটি জামে মসজিদে সকাল সাড়ে ৬টা থেকে শুরু করে ১২টা পর্যন্ত একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া মেট্রো হোস জিমন্যান্স হল ঈদের ১টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh