শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ সর্ম্পূন হয়েছে। দেশটিতে দুই ধাপে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । নির্বাচনী আইন অনুয়ায়ী প্রথম ধাপে কোন প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২য় ধাপের নির্বাচনে অংশ নিতে হয় । গতকাল রোববার অনুষ্ঠিত ভোটের প্রথম ধাপে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রাথমিক জয় পেয়েছেন। ২য় হয়েছেন ডানপন্থি জাতীয়তাবাদী মারিন লু পেন। প্রথম ধাপের নির্বাচনে ডান-বাম এবং মধ্যপন্থী মিলিয়ে ১২ জন প্রার্থী অংশ নেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেসরকারিভাবে মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রোঁ ২৭ দশমিক ৬, চরম ডানপন্থী মারিন লু পেন ২৩ শতাংশ ভোট পেয়েছেন । তৃতীয় অবস্থানে রয়েছেন বামপন্থী জ্যা-লুক মেলেনচন, তিনি পেয়েছেন ২২ দশমিক ২ শতাংশ ভোট। আরেক চরম ডানপন্থী প্রার্থী এরিক জেমুর পেয়েছেন ৭ দশমিক ২ শতাংশ ভোট। তিনি ২য় ধাপের নির্বাচনে মারিন লু পেন কে সর্মথন করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে তৃতীয় অবস্থানে থাকা জ্যা-লুক মেলেনচনের সর্মথকরা ২য় ধাপের ইমানুয়েল ম্যাক্রোঁকে বেচে নেবে । সেক্ষেত্রে ২০ বছরের মধ্যে একমাত্র ফরাসি প্রেসিডেন্ট হিসেবে টানা দুই মেয়াদে ক্ষমতায় আসতে পারেন ম্যাক্রোঁ ।
আগামী ২৪ এপ্রিল ২য় অর্থাৎ চূড়ান্ত ধাপের ভোট হবে অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চরম ডানপন্থী জাতীয়তাবাদী প্রতিদ্বন্দ্বী মেরি লু পেনের বিরুদ্ধে লড়বেন । সেদিনের ভোটেই চূড়ান্ত হবে আগামীর ফরাসি প্রেসিডেন্ট।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh