রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ওয়াশিংটন থেকে সরানো হচ্ছে রাষ্ট্রদূত শহীদুলকে

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাসহ দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও কয়েকটি বিষয়ে সরকার বিদেশের গুরুত্বপূর্ণ মিশনে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামকে সরিয়ে আনছে। সেখানে নতুন রাষ্ট্রদূত পাঠানোর প্রক্রিয়া চলছে। কূটনৈতিক সূত্রে জানা যায়, ওয়াশিংটন মিশনে পরিবর্তনের বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হয়েছে। এরপরই রাষ্ট্রদূত শহীদুলকে ফিরিয়ে তার স্থলে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক মোহাম্মদ ইমরানকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নীতিনির্ধারণী পর্যায়ের নির্দেশনার পর যুক্তরাষ্ট্রের কাছে মোহাম্মদ ইমরানের বিষয়ে অনাপত্তিপত্র (এগ্রিমো) চাওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক জবাব না এলেও ইমরানের বিষয়ে দেশটির কোনো আপত্তি থাকবে না বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগে ওয়াশিংটনে রাষ্ট্রদূতের দায়িত্ব নেন কূটনীতিক শহীদুল ইসলাম। সেই হিসেবে চলতি বছরের শেষ দিকে নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু তার আগেই তাকে ফিরিয়ে আনছে সরকার।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh