রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

নাশকতার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। মঙ্গলবার (১২ এপ্রিল) ইশরাক হোসেনের জামিন আবেদনের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। বিষয়টি নিশ্চিত করে ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ গণমাধ্যমকে বলেন, ইশরাক হোসেনের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার মুক্তিতে বাধা নেই।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।

ওই দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাককে গ্রেপ্তার করা হয়। এরপর ইশরাক হোসেনকে দুই বছর আগের একটি গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh