বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

সরকারপতন আন্দোলনে প্রবাসীদের সহায়তা চাইলেন ইমরান

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
সপ্তাহখানেক আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান ইতোমধ্যে দেশজুড়ে সরকার পতন আন্দোলনের ডাক দিয়েছেন। এই আন্দোলনে এবার প্রবাসী পাকিস্তানীদেরও যুক্ত করার উদ্যোগ নিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
শুক্রবার সামাজিক যাগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিওবার্তা টুইট করেছেন ইমরান খান। সেই ভিডিওবার্তায় প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশে তিনি বলেন, বর্তমানে পাকিস্তানে যে সরকার ক্ষমতাসীন রয়েছে, তার নেতৃত্বে রয়েছে কিছু ‘চিহ্নিত দুর্নীতিবাজ’ এবং এই সরকারের পতন ও অবিলম্বে একটি সাধারণ নির্বাচনের দাবিতে দেশের জনগণ আন্দোলন করছে।
আন্দোলনকে আরও শক্তিশালী করতে প্রবাসী পাকিস্তানিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন ইমরান খান। এ বিষয়ে ভিডিওবার্তায় তিনি বলেন, পিটিআইয়ের উদ্যোগে ‘নামঞ্জুর ডটকম’ নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। যেসব প্রবাসী পাকিস্তানি চলমান সরকার আন্দোলন সমর্থন করছেন, তারা এই ওয়েবসাইটের মাধ্যমে অর্থ পাঠাতে পারেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh