লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক

রিপন কুমার দাস

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। মার্কিন দূতাবাসও গণমাধ্যমকে এতথ্য জানিয়েছে।

সূত্র জানায়, সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা জানতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয় পেলে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে সে সম্পর্কে ধারণা নিতে চেয়েছে যুক্তরাষ্ট্র।

Theme Developed BY NewsFresh