রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কাল ইসির সংলাপ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সোমবার (১৮ এপ্রিল) সংলাপে বসতে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অংশীজনদের মতামত নিচ্ছে আউয়াল কমিশন।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, সোমবার বেলা ১১টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সংলাপটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, এবার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে হাতেগোনা দুই-তিন জন অনলাইন মিডিয়ার সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা যায়, এ সংলাপে ৩০ জনের মতো জ্যেষ্ঠ সাংবাদিকের উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে গত ৬ এপ্রিল প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসেছিল ইসি।

এতে তারা ইসিকে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে দলগুলোর আস্থা অর্জনের পরামর্শ দেন। এছাড়া নির্বাচনে জেলা প্রশাসকদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ এবং বিভাগ ভিত্তিক একাধিক দিনে নির্বাচন অনুষ্ঠানের সুপারিশও করেন তারা

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh