রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

আল আকসায় ইসরাইলি হামলাকে ‘যুদ্ধের ঘোষণা’ বলছে হামাস

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আল-আকসা প্রাঙ্গণে ইসরাইলি পুলিশের হামলাকে ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে দেখছে ফিলিস্তিনিরা।

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনি জনগণ যে কোনো মূল্যে আল-আকসা মসজিদকে রক্ষা করবে। জেরুজালেমে ‘অনুপ্রবেশকারী’দের জায়গা নেই।

জেরুজালেম ও আল-আকসা মসজিদের সমর্থনে ঐক্যবদ্ধ হতে ফিলিস্তিনি ও ইসরাইলিদের প্রতিও আহ্বান জানিয়েছে হামাস।

হামাসের বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি দখলদার বাহিনী এবং ইহুদি সম্প্রদায় পবিত্র এই স্থানটি দখলের চেষ্টায় মত্ত। এই আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

শুক্রবার ফজরের নামাজের সময় কয়েক হাজার মুসল্লি আল-আকসা মসজিদে যান। ইহুদি দর্শনার্থীদের চলাচলের পথ করে দিতে সে সময় মুসল্লিদের বেধড়ক পেটায় ইসরাইলি পুলিশ। এতে আহত হন অন্তত ১৫৮ জন, আটক হন ৩০০ ফিলিস্তিনি।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরাইলি বাহিনী। ৬৭ জনকে উদ্ধার করে হাসপাতলে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh